কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ঢাকার দোহারে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী এ বিষয়ে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে, যার নং ০২, তারিখ ০৩/০৪/২০২২ ইং। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৯(৪)-এর (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলার ১নং আসামি বাবুল মাঝিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
কিশোরীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই কিশোরীর (১৫) সাথে উপজেলার বড় রামনাথপুর এলাকার বাদশা মাঝির ছেলে বাবুল মাঝির (২৪) প্রেমের সম্পর্ক থাকায় বিভিন্ন সময় মুঠোফোনে কথা হতো এবং দেখা করত। গত বুধবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে ওই কিশোরীকে ফোন করে উপজেলার চান্দার বিল ব্রিজের ওপর দেখা করতে বলে বাবুল মাঝি। ওই কিশোরী রিকসাযোগে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ওই ব্রিজে পৌঁছলে বাবুল মাঝি ৩০ টাকা রিকসা ভাড়া দিয়ে রিকসাচালককে বিদায় করে দেয়। তখন বাবুল মাঝি ও ওই কিশোরী ২০ মিনিট কথা বলার পর রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে বাবুলের বন্ধু একই এলাকার বিল্লাল চোকদারের ছেলে শামীম চোকদার (২৩) ও ছোট রামনাথপুর এলাকার মুসলেম শিকদারের ছেলে আবু কালাম (২২) আসে। বাবুল মাঝি তার দুই বন্ধুকে ওই কিশোরীর সাথে পরিচয় করিয়ে দেয়। একপর্যায়ে শামীম চোকদার ব্রিজ থেকে কিশোরীকে সালামের বাড়ির পাশের আক্কেল আলীর আবাদি জমিতে নিয়ে জোরপূর্বক প্রথমে শামীম চোকদারেএবং পরে আবু কালাম ধর্ষণ করে। বাবুল মাঝি কিশোরীর স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং কিশোরী অসুস্থ হয়ে পড়ায় ধর্ষণ করতে পারেনি।
ওই সময় কিশোরী বেশি অসুস্থ হয়ে পড়ায় বাবুল মাঝি ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে রাখে। সকালে ওই কিশোরী তাদের বাড়িতে ফিরে গিয়ে তার মাকে ঘটনা বলে। পরে তার মায়ের পরামর্শে দোহার থানায় অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে দোহার থানার পরিদর্শক (তদন্ত) মো. আজাহারুল ইসলাম জানান, ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। আসামি তিনজনের মধ্যে ১নং আসামি বাবুল মাঝিকে (২৪) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied