ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ইলেট্রিক শর্টসার্কিট অগ্নিকান্ডে পুড়ে ছাই সেমাই ফ্যাক্টরি


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৪-৪-২০২২ রাত ১২:২৪

কুড়িগ্রামের উলিপুরে আকস্মিক ভাবে ইলেক্ট্রিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ভস্মীভূত হলো লক্ষ্মী ফুড ফ্যাক্টরির সরদার পাড়ার সেমাই উৎপাদন ইউনিট। 

গত শনিবার রাত সাড়ে আটটার দিকে আকস্মিকভাবে ফ্যাক্টরীর এ ইউনিটে লাগে এ সময় ফ্যাক্টরীর শ্রমিকরা তারাবির নামাজ পড়ছিল। তড়িঘড়ি করে তারা এসে আগুণ নেভানোর চেষ্টা করে ও স্হানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা আসার পূর্বে ফ্যাক্টরী ভস্মীভূত হয়ে যায়। ফ্যাক্টরীর মালিক দাবী ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুণে পুড়ে গেছে ৩৭ কেজি ওজনের ৫'শ ১০ খাঁচা সেমাই, ভাজা সেমাই ৬০ খাঁচা, ময়দা বড় বস্তা ৪০টি, ছোট বস্তা, ৪০ টি, সেমাই শুকানোর বাঁশের বাতা স্টিল ট্রে ১'শ টি, বৃহৎ আকারের তন্দুরি ও কারখানার  টিনসেড বিল্ডিং ঘর। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৫৭ হাজার টাকা। ঈদের পূর্বে রমজান মাসে নুতন করে সেমাই উতপাদন করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

উলিপুর ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন কর্মকর্তা আব্বাস আলী জানান, আমরা যাবার পূর্বে ফ্যাক্টরীর অনেকটা পুড়ে গেছে। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন