ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় দিনমজুরকে কুপিয়ে গুরুতর জখম


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৪-৪-২০২২ দুপুর ২:০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত অবস্থায় শাজাহান শেখ (৬০) নামে এক পরিবহন শ্রমিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পূর্ববিরোধের জের ধরে শনিবার (২ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তার অবস্থা আশংকাজনক হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কছিমদ্দিন সরদারপাড়ার রসমদ্দিন শেখের ছেলে। 
 
শাজাহান শেখের স্ত্রী জোহুরা খাতুন জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার স্বামী শাজাহান শেখ। এর আগে ওই গাড়িটির ঘাট প্রতিনিধি হিসেবে তার এক নিকোত্মীয় দায়িত্ব পালন করতেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ থাকায় মামা শাজাহান শেখ কয়েক দিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। এ নিয়ে দুই সপ্তাহ আগে গাড়ির ঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়ার ওবায়দুর নামে এক যুবক জোর চেষ্টা করছিলেন। এ নিয়ে ওই সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ড হয়। 
 
জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি দৌলতদিয়া ঘাটের কফিল উদ্দিন পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওবায়দুর অপর এক সঙ্গীকে নিয়ে ধারালো ছুরি বের করে শাজাহান শেখের বুকে ও পিঠে কয়েকটি কোপ দেয়। এ সময় পেট্রোল পাম্পের সামনে দিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টহল দল যাচ্ছিল। পুলিশের গাড়ি দেখে শাজাহান শেখ দৌড়ে সাহায্য প্রার্থনা করেন। পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
 
এদিকে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 
 
আহত পরিবহন শ্রমিক শাজাহান শেখের ছেলে নিলয় আহম্মেদ রানা বলেন, তার বাবার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে রোববার (৩ এপ্রিল) দুবার রক্ত দিতে হয়েছে। আরো রক্ত দেয়া লাগবে। পৌরসভার দেওয়ানপাড়ার ওবায়দুর খুবই খারাপ প্রকৃতির ছেলে। আমরা এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। 
 
গোয়ালন্দ ঘাট থানার এসআই মনিরুল মিয়া বলেন, শনিবার রাত সাড়ে ১২টা বা পৌনে ১টার দিকে তিনি ঘাটে ডিউটি করতে যাচ্ছিলেন। পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দৌড়ে এসে সাহায্য চান। এ সময় তার শরীর দিয়ে রক্ত ঝরছিল। পরে তাৎক্ষণিকভাবে গাড়ি ঘুরিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ সময় তার থুঁতনির নিচে, বুকের বাম পাশে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া যায়। তবে বুকের বাম পাশের আঘাতের ক্ষত বেশি গভীর ছিল। রাতেই অভিযুক্ত ওবায়দুরকে ধরতে অভিযান চালানো হয়। পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত