ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শিশুদের মেধা বিকাশে পার্কসহ নানাবিধ প্রকল্প গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ২:১০

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও ভ্রমণের মাধ্যমে মেধা বিকাশের জন্য পার্কসহ নানাবিধ উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। লালমোহন উপজেলার বদরপুরের নাজিরপুর এলাকায় পার্ক ও অবকাঠামো তৈরির স্থান পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ার পাশাপাশি চিত্তবিনোদন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শরীর ও মনকে সতেজ রাখতে চিত্তবিনোদনের গুরুত্ব অপরিহার্য। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বহু অবকাঠামো উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত