ফটিকছড়িতে এক বছরে নতুন ভোটার ১১ হাজার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিস নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা চললেও ইদানীং কমেছে দালাল চক্রের দৌরাত্ম্য। কিছু বহিরাগতদের অনৈতিক অর্থ লেনদেনে নির্বাচন অফিসার সমালোচনার শিকার হলেও অফিসের কঠোর শৃঙ্খলায় কমেছে এসব দালালের দৌরাত্ম্য। ফলে জনগণ অনায়াসে পাচ্ছে সেবা।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে সরেজমিন দেখা যায়, হাশেম নামের এক প্রবাসী বের হচ্ছেন অফিস থেকে। জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি গতকাল বাইরে আবেদন করেছিলাম। আজকেই ফাইলটি অনুমোদন করে দিয়েছেন নির্বাচন অফিসার। ফলে খুব কম সময়ে ছবি তুলতে পেরেছি। আশা করি কয়েক দিনের মধ্যে কার্ড পেয়ে যাব।
রাফি নামে এক চিকিৎসক বলেন, আমার এনআইডি তথ্য সংশোধনের জঠিলতা দেখা দিলে নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করি। তিনি আমাকে যথাযথ সম্মান দিয়ে কয়েক মাসের কাজটি এক ঘণ্টার মধ্যে সমাধান করে দিলেন। আসলে তিনি ভদ্র ও পরিশ্রমী মানুষ।
সেবার ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির বলেন, স্বল্প লোকবল ও কারিগরি সীমাবদ্ধতার পরও আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি। যেহেতু সেবাদাতার চেয়ে সেবাপ্রার্থী বেশি, তাই অফিসের বাইরে আমার অলক্ষ্যে কিছু অনিয়ম হয়েছে। একটি চক্র মানুষকে আমার সাথে সম্পর্ক আছে বলে টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে অবগত হওয়ার পর আমি কঠোর শৃঙ্খলা আরোপ করেছি। ফলে এখন সেবাপ্রার্থীদের ভোগান্তি কমেছে। আমরা ২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১১ হাজার২০০ নতুন ভোটার করেছি। এছাড়াও প্রায় ৯ হাজার তথ্য সংশোধনী সম্পন্ন করেছি, যা সারাদেশের জন্য দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, প্রতিদিনই শত শত মানুষ এনআইডি সংশোধন, স্থানান্তরসহ নানা সেবা নিতে আসছেন। আমি প্রবাসী, রোগী ও চিকিৎসকদের প্রধান্য দিয়ে সেবা দিচ্ছি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ