সাপাহারে সংখ্যালঘু সম্প্রদায়ের বৃদ্ধা ভিক্ষুকের বাড়ি ভাংচুর
নওগাঁর সাপাহারে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বৃদ্ধা ভিক্ষুকের বসবাসকৃত কুঁড়েঘর উচ্ছেদের উদ্দেশ্যে ভাংচুর করায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা।
জানা গেছে, রোদগ্রাম নিবাসী মৃত ছতিশ বর্মণের স্ত্রী নমশ্বরী বর্মণ (৮৩) ২নং গোয়ালা ইউনিয়নের রোদগ্রাম মৌজার ২৮৩নং দাগে মাটির তৈরি কুঁড়েঘরে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করে আসছেন। গত ২৬ মার্চ ওই বৃদ্ধাকে মারধর করে বসবাসকৃত ঘর ও বারান্দার টিনের চাল ভেঙে পাশের পুকুরে ফেলে দেয় এবং ওই বৃদ্ধাকে ভয়ভীতি দেখানোর পরে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। পরে ওই বৃদ্ধা স্থানীয় থানায় অভিযোগ করলে ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধার ঘরের চাল পুনরায় ওঠানোর ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে নমশ্বরী বর্মণকে প্রশ্ন করলে প্রতিবেদকের হাত ধরে কান্নায় ভেঙে পরেন। তিনি জানান, বাবা, আমার স্বামী অনেক বছর আগে মারা গেছে। আমার সন্তানরাও কেউ বেঁচে নেই। আমি ভিক্ষা করে কোনোরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি। এরমধ্যে মোজাম্মেল ও তার ভাই কামরুজ্জামান কালু আমাকে নিয়মিত হুমকি দিচ্ছে বাড়ি ছাড়ার জন্য। এখন আমি তো নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বয়সে এখন আমি কোথায় যাব?
প্রতিপক্ষ মোজাম্মেল ও তার ভাই কামরুজ্জামান কালু মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে স্থানীয় ২নং ইউপি চেয়ারম্যান কামরুজ্জানের সাথে কথা হলে তিনি বলেন, ওই বৃদ্ধার কেউ নেই। দীর্ঘদিন থেকে ওখানে বসবাস করছেন এবং ভিক্ষা করে কোনোরকম জীবনযাপান করেন।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধার ঘরের চাল ওঠানোর ব্যবস্থা করেছি। জায়গাটার কাগজপত্রে একটু সমস্যা আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনাটি ঘটেছে রোদগ্রাম হিন্দুপাড়ায়।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা