দাউদকান্দিতে আটকা ঢাকামুখী পরিবহন : দীর্ঘ যানজট
দেশের ৭ জেলায় লকডাউন আরোপের কারণে মঙ্গলবার (২২ জুন) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুতে ঢাকামুখী পরিবহন আটকে দেওয়া হচ্ছে। ঢাকামুখী গণপরিবহন আটকে দেওয়ার কারণে দাউদকান্দি টোল প্লাজা থেকে ৭-৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বাসচালক ও যাত্রীরা বলছেন, যাত্রীবাহী এসব গণপরিবহন ঘুরিয়ে দেয়ায় চরম ভোগান্তিতে পড়ছে শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। এ যানজট স্থায়ী না হলেও গতি কম থাকায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের কয়েক ঘণ্টার পথ পার হতে সময় লাগছে ৫-৬ ঘণ্টা।
হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, সকাল থেকে ঢাকামুখী গণপরিবহন ফিরিয়ে দেয়ায় গাড়ি ধীরগতিতে চলছে। তাই মহাসড়কে গাড়ির চাপ আছে। তবে কোনো যানজট নেই, সাময়িক থামলেও তা স্থায়ী হচ্ছে না। চট্টগ্রামমুখী সড়কে কোনো যানজট নেই। ঢাকাগামী সকল ছোট গাড়ি, কার বা মাইক্রোবাসের ঢাকা যাওয়ার কারণ যাচাই করা হচ্ছে।
জামান / জামান
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে
সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ
টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট