ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে ১৩ বছর ধরে নিখোঁজ লতা পারভীন, আজও সন্ধান মেলেনি


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২২ বিকাল ৫:২১

সিরাজগঞ্জের তাড়াশে ১৩ বছর ধরে নিখোঁজ লতা পারভীন (৫০)। আজও সন্ধান মেলেনি তার। তাকে জীবিত অথবা মৃত সন্ধান পেতে আজও আশায় বুক বেঁধে বসে আছেন ৭০ বছর বয়সী একমাত্র বোন আয়েশা বেগম। 

জানা গেছে, ২০০৯ সালের ১২ ডিসেম্বর তাড়াশ পৌর শহরের পশ্চিম ওয়াপদা বাঁধের মৃত আছের আলী প্রাং-এর মেয়ে লতা পারভীন রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় সে ওই ঘর থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই সময় তার বড় ভাই মো. আব্দুল আলীম বাদী হয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও তার সন্ধান মেলেনি। 

এ ব্যাপারে লতার বৃদ্ধা বড় বোন আয়েশা বেগম জানান, আদরের ছোট বোন নিখোঁজ হলে অনেক জায়গায় তার সন্ধান করি। পুলিশেও অভিযোগ করি। কিন্তু ১৩ বছর পেরিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রিয় ছোট বোনের আজও কোনো সন্ধান পাইনি।  

এদিকে নিখোঁজ লতা পারভীনের ভাগ্নে ফজল আলী অভিযোগ করে বলেন, আমার খালার সাথে কিছু মানুষের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তার নিখোঁজের পেছনে সেটাও একটা কারণ হতে পারে। যে কারণেই হোক আমার খালার জীবিত অথবা মৃত সন্ধান চাই আমরা, যা ১৩ বছরেও পাওয়া সম্ভব হয়নি। আমার বৃদ্ধা মা আয়েশা বেগম বোনের ফেরার আশায় ১৩ বছর ধরে অপেক্ষা করছেন। এ ব্যাপারে তিনি রাষ্টের আইন প্রয়োগকারী সংস্থার দৃঢ় হস্তক্ষেপ কামনা করেন। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক বলেন, নিখোঁজের সাধারণ ডায়েরিটা অনেক দিন আগের । তবে এরকম কোনো সাধারণ ডায়েরি এখনো ঝুলে আছে বলে আমার জানা নেই।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন