ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৪:১৯

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে  সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আবুল বাসার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎সোমবার (২৯ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র জমা দেওয়ার পর আবুল বাসার বলেন,“জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

‎গণঅধিকার পরিষদের স্থানীয় নেতা আব্দুল কুদ্দুস  জানান, আবুল বাসার একজন সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলা নেতা হিসেবে পরিচিত। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে তিনি বিজয়ী হবেন।

‎মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বলেন, এই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের