রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সমবার বাগমারা উপজেলা নির্বাচন অফিসে তারা নিজ নিজ মনোনয়ন জমা দেন।
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডিএম জিয়াউর রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাগমারার সার্বিক উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য।
অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী শান্তিপূর্ণ পরিবেশে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন দাখিল গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ