ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় রমজানে দ্রব্যমূল্য নিয়োন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৪-২০২২ বিকাল ৫:৪১

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় রমজানে দ্রব্যমূল্য নিয়োন্ত্রণে রাখতে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর মুচলেকা ও জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসলিমা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারে অতিরিক্ত দাম নেয়ার কারণে গুড় ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা, দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় তরমুজ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা, হোটেল রান্নাঘরে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩ ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

এ অভিযান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন- দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী, নাজির জিহান আহমেদ, দর্শনা থানার অফিসার ফাহিম হাসানসহ সঙ্গীয় ফোর্স।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার