পাংশায় ট্রেন দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী ভ্যানচালকের মৃত্যু
রাজবাড়ীর পাংশায় ট্রেন দুর্ঘটনায় মো. মনিরুল ইসলাম কালা (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা পৌরসভার কুরাপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী ভ্যানচালক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মতিন খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ভ্যানচালক ভ্যান চালিয়ে রেল লাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে নিয়ে ফেলে এবং তার ভ্যান দুমড়ে-মুচড়ে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে ফেলে।
নিহতের ভাই আসাদ খান জানান, তার ভাই মনিরুল ইসলাম বাকপ্রতিবন্ধী ছিলেন।
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এমএসএম / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন