দোহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও জরিমানা
রমজানের তৃতীয় দিনে জয়পাড়া বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে দোহার উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৯ ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে জয়পাড়া বাজারসহ বিভিন্ন দোকানে এই অভিযান শুরু হয়। অভিযানকালে ভোজ্যতেল, সিলিন্ডার গ্যাস, চাল, চিনি, পেঁয়াজ, সবজি, পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়। অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।
এ সময় মোবাশ্বের আলম বলেন, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কি-না তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে দোহার উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।অভিযানকালে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন দোহার থানা পুলিশের সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই