দেশের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ বঙ্গবন্ধুকন্যার দ্বারাই সম্ভব : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে ইতোমধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প গ্রহণ শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব।
ভোলার লালমোহন ও তজুমদ্দিনে নদী ভাঙনরোধে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প পাস হওয়ায় বুধবার (৬ এপ্রিল) সকালে লালমোহনের লর্ডহার্ডিঞ্জের নদীপাড়ের মানুষের আনন্দ র্যালিপরবর্তী আলোচনা সভায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, এর আগেও নদীর ভয়াবহ ভাঙন থেকে লালমোহন-তজুমদ্দিনবাসীকে রক্ষার জন্য প্রকল্প গ্রহণের মাধ্যমে নদীপাড়ের মানুষের জীবনমান উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। ইনশা আল্লাহ এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীপাড়ের মানুষের ভাঙনের শঙ্কা থাকবে না।
পরে নদীভাঙন রোধে একনকে ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসাইন জুলহাসসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied