গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২২ইং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিসের অনুসরণে বাংলাদেশে ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস উৎযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আজিজুল হক খানের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনের সঞ্চালনায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকদের নিয়ে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেডির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলার সাবেক ক্রীড়াবিদ শহীদুল ইসলাম বাবলু, জিয়াউল হাসান জিয়া, জিয়াউল হক টিটু, গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক মো. সাইদুল ইসলাম, কোচ মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সবাপতি আমিরুল ইসলাম বাবু প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied