ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া ঘাটে যানজট মানেই ট্রাকচালকদের ভোগান্তি


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ৪:১৪

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকট ও ডুবোচরের পাশাপাশি তীব্র সিরিয়ালের কারণে এ রুটে চলাচলকারী গাড়ির  চালক ও যাত্রীদের সীমাহীন দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে। ফেরিতে যানবাহন ওঠা-নামায় ধীরগতি ও যানবাহনের বাড়তি চাপে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি  হয়েছে।

এছাড়া ৭টি ফেরিঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ঘাট পূর্বেই বন্ধ ছিল। নতুন করে নদীতে নাব্য সংকটের কারণে ৬ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। বর্তমানে এ নৌবহরে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। বর্তমান নদীতে পানি কমে যাওয়ায় ফেরিঘাটের পকেট পথগুলো নিচু হয়ে গেছে। ফলে যানবাহন লোড-আনলোড করতে দীর্ঘ সময় লাগছে।

সরেজমিন বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ৩ কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সিরিয়াল রয়েছে। এছাড়া ঘাটকে যানজটমুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩ কিলোমিটার এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী যানবাহন আটকে রাখা হয়েছে। সবমিলিয়ে ৬ শতাধিক যান আটকে রয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা এ কে ট্রাভেলস বাসের সুপারভাইজার আলম বলেন, ভোররাতে ঘাটে এসেছি। ৫ থেকে ৬ ঘণ্টা ঘাটে এসে বসে আছি। ফেরি পেতে আরো দুই ঘণ্টা লাগবে। এমনিতে রোজার মাস, তার ওপর প্রচণ্ড গরমে বাসের ভেতরে যাত্রীদের অনেক কষ্ট হচ্ছে।  বিশেষ করে নারী ও শিশুদের বেশি ভোগান্তি হয়। দীর্ঘ সময় বসে থেকে যাত্রীরা বিরক্ত হয়ে যাচ্ছেন। 

দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে থাকা অপচনশীল পণ্যবাহী এক ট্রাকচালক জানান, ঘাটে যানজট সৃষ্টি হলেই সবথেকে বেশি দুর্ভোগে পড়তে হয় আমাদের। গোয়ালন্দ মোড়ে এসে দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। পরে ওখান থেকে ছেড়ে এসে আবার দৌলতদিয়া ঘাটের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে থাকার পরও অনেক সময় আমাদের টার্মিনালে দিয়ে দেয়া হয়। দীর্ঘ সময় নদীপারে অপেক্ষা করা আমাদের জন্য দুর্ভোগ। জ্যামে আটকে থেকে অনেক কষ্টে সেহরি খেয়েছি। তার পরে বাথরুমের সমস্যায় পড়তে হয়। এত কষ্ট করে গাড়ি চালাতে মন চায় না। জানি ঘাটে এলে এমন ভোগান্তি  পোহাতে হবে। তারপরও উপায় নেই, ঘরে বসে থাকলে তো পেট চলবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কপোর্রেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান বলেন, এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। নদীর নাব্য সংকটের কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ফেরি চলাচলসহ লোড-আনলোডে অনেক সময় লেগে যাচ্ছে। এছাড়া কয়েক দিন ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে। তবে যাত্রীবাহী বাস ও কাচা পণ্যবোঝাই ট্রাক অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হচ্ছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত