পাংশায় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের অভিযান
সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি। এতে দিশেহারা হয়ে পরেছে নিম্নআয়ের মানুষষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রাজবাড়ীর পাংশায় করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সোয়াবিন তেল বিক্রি, দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি, পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য না থাকাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। টানা ৪ ঘন্টা অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আলী।
এ সময় পাংশা পৌরসভার কালিবাড়ি মোড় এলাকায় একজন ফার্মেসী ব্যবসায়ী, একজন মিষ্টির ব্যবসায়ী, পাঁচ জন মুদি ব্যবসায়ী ও আট জন কাঁচা মাল ব্যবসায়ী সহ ১৩ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন আইনে মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মিষ্টির দোকানে থাকা মেয়াদ উত্তির্ণ (নষ্ট) দই ও রসমালই সহ বিভিন্ন পণ্যের গায়ে মেয়াদ না থাকায় তা বিনষ্ট করা হয়।
এ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, উপজেলা সেনেটারি ইনেস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান, পাংশা মডেল থানার (এএসআই) নাছির উদ্দিন সহ পাংশা থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আলী বলেন, রমজান মাসে সরকার নির্ধারিত মূল্যের অধিক কোন ব্যবসায়ী যেন দোকানের পণ্য বিক্রয় না করতে পারে সে কারনেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং দোকানে বিক্রয়কৃত পণ্যের তালিকা না থাকায় আমরা কিছু সংখ্যক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন