ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

অনিয়মের দায়ে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২২ বিকাল ৫:৫৯
লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তফাকে বিভিন্ন অনিয়মের দায়ে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের পরিচালনা কমিটি। সংশ্লিষ্ঠ কর্মকর্তা বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।
 
বুধবার (৬ এপ্রিল) হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক এমজি মোস্তফা বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরিরী বিধি অমান্য করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে দীর্ঘ সময় ধরে কর্তব্য পালনে অবহেলা ও উদাসীনতা, বিনা অনুমতিতে কর্তব্যে অনুপস্থিত, পরিচালনা পরিষদের আদেশ অমান্য, সরকারের আদেশ ও পরিপত্র অবজ্ঞাকরণ ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে বিভিন্নভাবে একাধিকবার প্রতারণা করছেন। ম্যানেজিং কমিটিকে বিলুপ্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। ম্যানেজিং কমিটি সভা আহ্বানের জন্য পত্রযোগে অনুরোধ করার পরও সভা আহ্বান করছেন না। কমিটির বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা আনায়ন করছেন। এসব কর্মকাণ্ড যেমন বিদ্যালয় বিধির পরিপন্থী, তেমনি বিদ্যালয়ের শিক্ষার মানসহ ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে । এসব কর্মকাণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি বিধি পরিপন্থী। এমতাবস্থায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা নং ০৩, তারিখ ০৬/৪/২২ইং-এর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সিন্ধান্ত না হওয়া পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক এমজি মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হলো। 
 
হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তফাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন বলেন, বিধি অনুযায়ী প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে কেন বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র  প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে লিখিত বে দাখিল করার জন্য বলা হলেছে। 
 
এ বিষয়ে প্রধান শিক্ষক এমজি মোস্তফা বলেন, আমি এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি। 

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা