জুড়ীতে যমজ দুই ভাইয়ের মেডিকেল পরীক্ষায় চমক
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের টালিয়াউরা গ্রামের যমজ দুই ভাই এমবিবিএস প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেলে চান্স পেয়ে চমক দেখিয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফল প্রকাশের পর যমজ দুই ভাই মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজে এ চান্স পান।
যমজ দুই ভাই সিলেট ব্লু-বার্ড স্কুল থেকে ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০২১ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তাদের পিতা আব্দুল কাইয়ুম সরকারি চাকরিজীবী। তিনি সিলেটের বিশ্বনাথ হেলথ কমপ্লেক্সে হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। মা জোস্না বেগম গৃহিণী। তাদের বড় বোন নুসরাত জাহান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
যমজ ভাইয়ের একবজন মোহাম্মদ হাসান জানান, পড়াশোনার বিষয়ে মা-বাবার কোনো চাপ ছিল না। দিনের পুরো সময় পড়াশোনোয় কেটেছে। এইচএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে হয় এবং মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে হয়। এজন্য পড়াশোনায় বেশি মনযোগ দিতে হয়েছিল।
তিনি আরো জানান, গাইডের চেয়ে মূল বই গুরুত্বপূর্ণ। এগুলো বেশি করে পড়তে হবে। সবচেয়ে বেশি ভালো হয় যত বেশি প্রশ্নের সমাধান করা যায়।
আরেক ভাই মোহাম্মদ হোসাইন জানান, মেডিকেলে চান্স পাওয়ার জন্য সকল প্রশংসা আল্লাহর। এতে চান্স পাওয়ায় মা-বাবা, আত্নীয়স্বজন সকলেই খুশি। ভবিষ্যতে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে চাই। এলাকার মানুষের সেবা করতে চাই।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied