ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও ডিআইইউর চ্যান্সেলর আবদুল হামিদের সম্মতিক্রমে ভার্চুয়ালি অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
সমাবর্তনে বক্তব্য দেন- ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপচার্য ড. গনেশ চন্দ্র সাহা প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে ৮ অনুষদের মোট ৩৭৪৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়। এ বছর সমাবর্তনে ৩ জনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ,১০ জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ১২ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা, শিক্ষকমন্ডলী, গ্র্যাজুয়েটরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
Link Copied