ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

এপ্রিলে তিস্তার এ রকম পানি বৃদ্ধি দেখে বাকরুদ্ধ চরাঞ্চলের লাখো মানুষ, ফসলের ব্যাপক ক্ষতি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-৪-২০২২ রাত ১২:৩৪
প্রতি বছরই এপ্রিল মাসে তিস্তার বুকজুড়ে থাকে ধু ধু বালুচর। প্রখর রোদে বালুময় তিস্তা হেঁটে পাড় হন চরাঞ্চলবাসী। প্রায় ৩০ বছর পর এই প্রথম সেই চিত্র পাল্টে গেছে । অসময়ে ভারত গজলডোবা  ব্যারেজের গেট খুলে দেয়ায় ও উজানে ভারী বৃষ্টিপাতে  তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এতে তলিয়ে গেছে তিস্তার বুকে উজান ও ভাটিতে কৃষকের লাগানো কয়েক হাজার বিঘা জমির মরিচ-পেঁয়াজ,রসুন,মিষ্টি কুমড়া ক্ষেত। ব্যারাজের ১০টি গেট খুলে দেয়া হয়েছে। এতে উজানের প্রচুর পরিমাণ পানি ভাটিতে এসেছে। এপ্রিলে তিস্তার এ রকম বন্যায় বাকরুদ্ধ চরাঞ্চলের লাখো মানুষ । এ সময় তিস্তার বুকে যে চাষাবাদ হয় তাই দিয়ে তাদের চলে সারাটা বছর। অসময়ের এই বন্যায় কৃষকের স্বপ্নের ফসল ডোবার সাথে সাথে ডুবেছে কৃষকের কপালও।  এদিকে পানি বাড়ার সাথে সাথে তিস্তাপাড়ে দেখা দিয়েছে ভাঙন।
 
বুধবার (৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি ছিল ৫১ দশমিক ৭৫ সেন্টিমিটার যাহা বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। মার্চের শেষ সপ্তাহে তিস্তা ব্যারাজ পয়েন্টে মাত্র তিন হাজার কিউসেক পানি ছিল । এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে বুধবার দাড়িয়েছে ১৯ হাজার ৬০০ কিউসেকে।
 
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, পানি যে কোন সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। এই কর্মকর্তা জানান, বিগত ৩০ বছর আগে  এপ্রিল মাসে তিস্তায় বন্যা দেখা দিয়েছিল । আর এ বছরে ঘটলো সেই ঘটনা। তিনি জানান,তিস্তায় পানি বাড়ার সাথে সাথে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনরোধে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।
 
পানি বাড়ায় ক্ষতির মুখে পড়েছে চরাঞ্চলের চাষিরা । লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা এলাকার পাট চাষী একরামুল হক বলেন, জীবনেও দেখি নাই চৈত্র বৈশাখ মাসে তিস্তার পানি বাড়ে। পানি বাড়ার কারনে ৪ বিঘা জমির উঠতি পাটখেত পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়েছে। এতে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়েছে।
 
সদর উপজেলার চর গোকুন্ডার চাষি এসাহাক মিয়া জানান, গত ৭ দিনে তিস্তার উজান থেকে  প্রচুর পরিমাণে পানি এসে তিস্তায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । দুই বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছিলাম, অকাল বন্যায় সব নষ্ট হয়ে গেছে। 
 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার দুপুরে ব্যারেজ পয়েন্টে পানি দাড়িয়েছে ১৯ হাজার ৬’শ কিউসেক । পানি আরো বাড়বে । 
 
লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, তিস্তায় পানি বৃদ্ধির ফলে চরের জমিতে চাষ হওয়া বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে । 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার