দর্শনা কেরুজ চিনিকলে রড চুরির ঘটনায় কচ্ছফগতিতে এগোচ্ছে তদন্ত
দর্শনা কেরুজ চিনিকলে অভিনব কায়দায় আধুনিকায়ন করণের কাজের রড চুরির ঘটনার বেশ কয়েক দিন অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত কমিটি । বিষয়টি নিয়ে রিতিমত প্রশ্ন উঠেছে সচেতন মহলের মাঝে। হাতেনাতে চুরির ঘটনায় তদন্ত করতে নির্ধারিত সময় পার করার নেপথ্যে কি আছে সেটা দেখা সময়ের ব্যাপার বলে মন্তব্য করছে অনেকে।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির অধিনে দর্শনা কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেডের আধুনিকায়ন (বিএমআর) কাজ চলছে। এ কাজের দেখভালের দায়িত্বে রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইনচার্জ কুষ্টিয়ার জৈনক্য নাসির উদ্দিন। সেই সাথে কাজের সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালনে রয়েছে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা (দর্শনা হটাৎপাড়া সংলগ্ন) গ্রামের সবুর বাবুর্চির ছেলে রেজা।
সম্প্রতি কাজের স্থলে একটি পাওয়ারট্রলির পাটাতনে উপর আরেকটি প্লেটসিট বসিয়ে তাতে বিশেষ কায়দায় লুকায়িত রড চুরি করে নিয়ে যাওয়ার সময় কেরুজ নিরাপত্তা বিভাগের সদস্যদের হাতে পাকড়াও হয় দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে চালক হাবিব। এসময় নিরাপত্তাকর্মীদের হাত থেকে কৌশলে ভো-দৌর দিয়ে পালিয়ে যায় পাওয়ারট্রিলার চালক হাবিব। এ চুরির ঘটনায় নড়ে,চড়ে বসে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে চোরকে বাঁচাতে কাজের সাইডের সুপারভাইজার রেজা বিভিন্ন মহলে শুরু করে দৌড়ঝাপ। তাতে কেরুজ চিনিকলের কর্তৃপক্ষ সহ কর্মকর্তাদের মন জয় করে রক্ষার্থে ব্যার্থ হয়।
ঘটনার দিন দিবাগত রাত ১১টার দিকে কেরুজ চিনিকলের প্রশাসন বিভাগের কর্মকর্তা গোপন সংবাদে জানতে পারে চিনিকলের আধুনিকায়ন কাজে নিয়োজিত সুপারভাইজার রেজার বাড়ি থাকা চোরায় রড, প্লেনসিড ও এ্যাঙ্গেল সহ অন্যান্য চুরিকৃত মালামাল অন্যত্রে সড়িয়ে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিত্বে কেরুজ নিরাপত্তা বিভাগের সিকিউরিটি ইন্সপেক্টর মুজাহিদুল ইসলামের নির্দেশে নিরাপত্তা বিভাগের হাবিলদার কলিমুল্লাহর নের্তৃত্বে সঙ্গীয় নিরাপত্তা সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের (দর্শনা হটাৎপাড়া সংলগ্ন) বাড়িতে। এ সময় রেজার সরিয়ে রাখা কিছু মালামাল তার বাড়ির সামনের জনৈক্য জিনারুল ও পিছনে মইদুলের বাড়িতে তল্লাশি করে চুরিকৃত ২২ পিস রড ও ৩টি প্লেনশিড উদ্ধার করে। ঘটনার পর থেকে রড চুরির সাথে জড়িত পাওয়ার ট্রিলার চালক হাবিব ও সুপারভাইজার রেজাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে ইনচার্জ নাসির উদ্দিন।
এদিকে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ ঘটনার পর দিন কেরুজ চিনিকলের কমার্শিয়াল বিভাগের বদরুল আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করে। এ তদন্ত কমিটি ৩ কর্মদিবসে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হলেও তদন্তের কার্মদিবস অতিবাহিত হলেও প্রতিবেদন শেষ করতে পারেনি। যেখানে দিনের আলোয় চুরির ঘটনা হাতে,নাতে ধরা পড়া পাওয়ারট্রিলারের পাটাতনের উপর একটি প্লেনসিড বসিয়ে অভিনব কায়দায় লুকায়িত স্থানে থাকা রডসহ ধরা পড়া মালামালসহ আটক মালামাল নিরাপত্তাকর্মীদের হেফাজতে রাখা হয়েছে। কিন্তু সেই তদন্ত প্রতিবেদন দিতে তদন্ত কমিটির নির্ধারিত কর্মদিবসেও দিতে ব্যার্থ হওয়ার হেতু কি? আসলে তদন্ত কমিটি প্রকৃত ঘটনা তুলে ধরতে নাকি আড়াল করতে এই কালক্ষেপণ জনমনে দেখা দিয়েছে প্রশ্ন? তবে প্রতিবেদনে শেষ পর্যন্ত কারপক্ষে দাড়াবে তাই এখন দেখার অপেক্ষায়।
এবিষয়ে তদন্ত কমিটির প্রধান বদরুল আলম বলেন, অনেক কঠিন কাজ। এ তদন্ত প্রতিবেদন দাখিল করতে এখনো দু-এক দিন সময় লাগবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন