যানজটে শহরে ঢোকা দায়, অতিষ্ঠ পাংশাবাসী
রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞা অমান্য করে শহরে প্রবেশ করছে ভারী যান। এতে দিনভর লেগেই থাকছে যানযট। প্রতিনিয়ত এই যানযটে অতিষ্ঠ পাংশাবাসী। রমজান মাসের শুরু থেকেই তা বেড়ে আরো দিগুণ হয়েছে। কিছুতেই মুক্তি মিলছে না পাংশাবাসীর।
জানা গেছে, রমজান মাসে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, ড্রাম ট্রাক ও বাটাহাম্বা, নছিমন ও করিমনসহ বিভিন্ন অবৈধ যানের উৎপাত বেড়েছে শহরে। পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে এসব যান দিনের বেলায় শহরের মধ্যে প্রবেশ করায় প্রতিনিয়ত বাড়ছে যানজট। নিষেধাজ্ঞা মানছেন না এসব যানবহনের চালকরা।
পাংশার মৈশালা বাজারে প্রায় ঘণ্টাব্যাপী যানযটে আটকে থাকা রাজিব হোসেন বলেন, পাংশা সরদার বাসস্ট্যান্ড থেকে কালীবাড়ি মোড় ৫ মিনিটের রাস্তা। যানযটের কারণে আজ প্রায় ১ ঘণ্টা লেগেছে।
মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী সবুজ খান বলেন, এই সড়কটি উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের শহরে প্রবেশের একমাত্র সড়ক। শহরে দিনের বেলায় বড় বড় গাড়ি প্রবেশ করার কারণে প্রতিনিয়ত সড়কটির মৈশালা বাজারে যানজট লেগেই থাকে।
মৈশালা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মাহবুব আলম বলেন, বিশেষ করে রমজান মাসে মানুষ রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা এখানে যানযটে আটকে থাকে। প্রতিনিয়িত এই বাজারে যানযটের কারণে মানুষ অতিষ্ঠ। আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয় যানযটের কারণে।
এ বিষয়ে পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের মধ্যে ভারী যানবাহন প্রবেশ ও লোড-আনলোডে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করা হয়েছে। কিন্তু চালকরা নিষেধাজ্ঞা মানছেন না। যানযট নিরসনে অতিদ্রুত পৌরসভার পক্ষ থেকে একটি টিম বের করা হবে।
জামান / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন