কবে নাগাদ বকেয়া পাবে!
১০ বছর যাবৎ বন্ধ গোয়ালন্দ টেক্সটাইল মিলস
রাজবাড়ী জেলার একমাত্র বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গোয়ালন্দ টেক্সটাইল মিলস প্রায় ১০ বছর যাবৎ বন্ধ রয়েছে। মিলের ৭ শতাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। পাওনা না পেয়ে টাকার অভাবে চিকিৎসাবিহীন অবস্থায় ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া শিল্পমন্ত্রী এএইচএম কামরুজ্জামান ১৯৭৫ সালের ১২ জুলাই ৬৩ একর জমির ওপর বাংলাদেশ বস্ত্রশিল্প সংস্থার উদ্যোগে গোয়ালন্দ টেক্সটাইল মিলসটি উদ্বোধন করেন। উন্নতমানের সুতা তৈরি করায় লাভজনক প্রতিষ্ঠানটি বৃহত্তর ফরিদপুর জেলার সুতাকল হিসেবে বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধি লাভ করে। ১৯৮৫ সালে মিলটি বেসরকারিকরণ করা হয়। মিল মালিক আলহাজ নিজাম উদ্দিন আহম্মেদ কিছুদিন মিলটি সরকারি নিয়ম-নীতি মেনে পরিচালনা করেন। পরবর্তীতে নানা অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত হয়ে প্রতিষ্ঠানটির কর্ণধাররা বিপুল পরিমাণ শ্রমিকদের পাওনা ফাঁকি দেয়ার উদ্দেশ্যে পরিচালনা পর্ষদ অন্তঃকোন্দল ও সীমাহীন দুর্নীতি শুরু করে। এছাড়া বিভিন্ন টালবাহানার মাধ্যমে বিভিন্ন সময়ে বন্ধ রাখে।
জানা যায়, ০৪/০৪/১৯৮৩ বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ২০ (বিশ) কোটি টাকা অনুমোদন মূলধন ধরে মালিকের ৫১% এবং সরকারের ৪৯% হাতে রেখে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করে। ১৯৯৮ সালে ১৪ মাস গোয়ালন্দ টেক্সটাইল মিলটি বন্ধ থাকায় বিভিন্ন সময়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা তাদের পাওনা টাকা আদায় ও মিলটি পুনরায় চালুর উদ্দেশ্যে মন্ত্রণালয়সহ স্থানীয় জেলা প্রশাসক ও এমপিদের হস্তক্ষেপ কামনা করেন। এর প্রেক্ষাপটে অসাধু মালিকপক্ষ পুলিশ প্রসাশনের সহায়তায় শ্রমিক-কর্মচারী নেতাকর্মীদের অবৈধ গ্রেফতার ও আটক করে বিভিন্নভাবে নির্যাতন করে। মালিকপক্ষ শ্রমিক-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় নিরুপায় হয়ে শ্রমিকদের বকেয়া পাওনা প্রভিডেন্ট ফান্ডের প্রায় ২ কোটি টাকা পরিশোধ না করে আত্মসাৎ করে সুকৌশলে ভাড়াটিয়া ৩য় পক্ষকে ভাড়া প্রদান করে মিলটি পুনারায় চালু করতে বাধ্য হয়। পুনরায় ভাড়াটিয়া পক্ষ মিলটি মালিকপক্ষের অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন প্রকার অসাধু দাবি করায় ভাড়াটিয়া পক্ষ ২০১৩ সালের অক্টোবর মাসে প্রচণ্ড বিদ্যুৎ বিভ্রাট ও শ্রমিকদের কাজের ন্যায় মজুরির অজুহাতে তৎকালীন ব্যবস্থাপক আলহাজ নাসির উদ্দিন আহম্মেদ রাতের অন্ধকারে নোটিস বোর্ডে সাময়িকভাবে মিলটি বন্ধ রাখার নোটিস টাঙিয়ে দিয়ে পুলিশ প্রহরায় মিলটি বন্ধ রাখেন, যাতে শ্রমিক-কর্মচারীরা কোনো প্রকার মিটিং-মিছিল বা দাবি আদায়ের উদ্যোগ নিতে না পারেন।
যে সকল শ্রমিকরা অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যায় তারা হলেন গফুর বেপারী, সামাদ, আজাহার, আবু তালেব, গৌর, মধু ভাজন, দিপু, জহুর, কাদের হাওলাদার, জয়নাল আবেদীন। এখনও দেশের বিভন্ন জেলা থেকে পাওনাদার শ্রমিকরা পাওনা টাকার জন্য মিল এলাকায় এসে কাউকে না পেয়ে খালী হাতে চলে যাচ্ছে। তবে শ্রমিকরা জানান সরকারের সাথে আতাত করে মিলের কথিত মালিক আলহাজ্ব নজির উদ্দিন আহম্মেদ ঢাকায় আলিশান বাড়ী করে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করে গরীব অসহায় হতদরিদ্র শ্রমিকের পাওনা পরিশোধের কোন চিন্তা করেন না। গত ২০১৫ সালে সরকারের বিনা অনুমতিতে মিলের অর্ধকোটি টাকার মেহগুনি গাছ মালিকপক্ষ কালো বাজারে বিক্রি করে দেয়। মিল এলাকায় অবৈধভাবে মার্কেট নির্মান করে ভাড়া আদায় করছে। আদালত ও ব্যাংকের লিখিত অনুমতি ছাড়াই মহাসড়কের পাশে মিলের সামনে এককক্ষ বিশিষ্ট মার্কেট নির্মান করে প্রতিটি কক্ষ থেকে ২লক্ষ ৫০ হাজার টাকা করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে নিয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ ও মিল শ্রমিকরা বাধা প্রদান করলে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেয়া হয়। প্রায় ৮০ লক্ষ টাকা বিদুৎ বিল বকেয়া থাকার অভিযোগে বিদ্যুৎ বিভাগের রাজবাড়ী আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মিলটি বন্ধ থাকায় মিল এলাকা অবৈধ মাদক ব্যবসায়ীদের নিরাপদ আখড়ায় পরিনত হয়েছে। তৎকালীন আহলাদীপুর শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার বিষ্ণু চন্দ্র মন্ডলে মাধ্যমে জানা যায়, ২০০৭ সালে গোয়ালন্দ টেক্সটাইল মিলের বিরুদ্ধে ২১ কোটি ৭৮ লক্ষ টাকা ঋণ আদায়ের লক্ষ্যে রাজবাড়ী সাব জর্জ-১ বিচারক মোরশেদ ইমতিয়াজ এর আদালতে বিচারাধিন রয়েছে। অর্থ ঋণ আদালতে ব্যাংক মামলা দায়ের করে মামলা নং ৫/৭, বর্তমানে সুদাসলে প্রায় ৫০ কোটি টাকার অধিক পাওনা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মালিক পক্ষ ১৪ কোটি ১৪ লক্ষ ৬৫ হাজার টাকা ঋণ নেয়। বিভিন্ন সময়ে একাধিকবার ব্যাংকের কোটি কোটি টাকা সুদ মওকুফ হয়। ২০০৮ সালে মিল মালিক আলহাজ নিজাম উদ্দিন আহম্মদের মৃত্যুর পর তার ছেলে মো. নজির উদ্দিন আহম্মদ মিলটির তত্ত্বাবধানে থাকেন।
গোয়ালন্দ টেক্সটাইল মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুখ আহম্মেদ ওরফে নিহাজ জানান, রাজবাড়ী জেলা প্রশাসককে বন্ধকৃত গোয়ালন্দ মিলটি চালু সহ শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আদায়ের লক্ষ্যে চিঠি দেওয়া হয়েছে। অদ্যবধি কোনকার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। রাজবাড়ী-১ আসনের সংসদ আলহাজ্ব কাজী কেরামত আলীকে মিলটি পুনরায় চালুর জন্য সর্বশেষ অনুরোধ করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক জানান, সময়ের অভাবে গোয়ালন্দ টেক্সটাইল মিলটি পরিদর্শন করা সম্ভব হয়নি। আগামীতে মিলটি পরিদর্শন শেষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
মিলের শ্রমিক আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধু সরকারের আমলে প্রতিষ্ঠিত সাড়ে ১৯ হাজার স্প্যান্ডালের চালুকৃত মিলটি তারই কন্যা শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ করে দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অগ্রণী ব্যাংক আহলাদীপুর শাখার মাধ্যমে জানা যায়, রাজবাড়ী সাবজজ-১ এর বিজ্ঞ বিচারক মোরশেদ ইমতিয়াজ এর আদালতে গত ২০১৬ সালের ৭ই মার্চ মালিক পক্ষের দায়ের করা সুদ মওকুফের আবেদন শুনানীর করা হলেও এপর্যন্ত কোন সুরাহা হয়নি। মিল মালিক পক্ষ ১৪ কোটি ১৪ লক্ষ ৬৫ হাজার টাকা ঋণ নেওয়ার পর সুদ আসলে ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। উল্লেখ্য মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজির আহম্মদের সাথে এ ব্যাপারের যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন