ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ৩:২২
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 
এছাড়াও জেলার বিভিন্ন সেরেস্তায় কর্মরত পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান, টাঙ্গাইল জেলা পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ে শ্রেষ্ঠ স্থান অধিকারী পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান এবং পিআরএল গমনকারী পুলিশ সদস্যকে উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার। 
 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মুসা, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইনস, টাঙ্গাইলসহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার