মান্দায় চাঁদাবাজির অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে মামলা : আটক ১
নওগাঁর মান্দায় ৩ যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মেসার্স তামান্না ট্রেডার্সের স্বত্বাধিকারী সারোয়ার জাহান মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। সারোয়ার জাহান উপজেলার জোতবাজারের একজন তেল ব্যবসায়ী েএবং বাগমারা উপজেলার সুজন পালশা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
অভিযুক্তরা হলেন- উপজেলার জোতবাজার এলাকার শাকিব ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বেলাল হোসেন (৩২), রাজশাহী জেলার বাগমারা উপজেলার দামনাশ গ্রামের এনায়েত উদ্দিনের ছেলে মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউপির নুরুল্যাবাদ গ্রামের আইনাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৩) এবং একই গ্রামের বুধার ছেলে মিলন হোসেন (৩০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স তামান্না ট্রেডার্সের স্বত্বাধিকারী সারোয়ার জাহান বুধবার (৬ এপ্রিল) আনুমানিক রাত দেড়টার দিকে তার দোকানে ট্যাঙ্কলরি থেকে তেল নামানোর সময় মামলার ১ নম্বর আসামি অভিযুক্ত বেলালের নির্দেশে অন্য আসামিরা সংঘবদ্ধ হয়ে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় সারোয়ার জাহান উক্ত টাকা দিতে অস্বীকার করায় দোকানে থাকা তার ছোট ভাই আলী আকবরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তখন নিরুপায় হয়ে সারোয়ার জাহান থানা পুলিশকে বিষয়টি অবগত করার পর পুলিশ ঘটনাস্থলে এসে নাহিদ নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মামলার এক নম্বর আসামি অভিযুক্ত বেলালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চাঁদাবাজির ঘটনায় বেলালসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে মামলার ২ নম্বর আসামি নাহিদকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে