ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে কৃষিজমিতে ভাটা মলিকদের থাবা!


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ৩:২৬

প্রশাসনের ব্যাপক তৎপরতা সত্ত্বেও ফরিদপুরের সদরপুরে থামছে না কৃষিজমি থেকে মাটি কাটার মহোৎসব। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইটভাটার জন্য কাটা হচ্ছে শত শত ট্রাক মাটি। মাঝেমধ্যে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে অভিযান চালিয়ে জেল-জরিমানা করলেও কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আসছে না।

এদিকে, কৃষিজমি থেকে মাটি কাটার কারণে যেমন আবাদি জমির সংকট দেখা দিচ্ছে, তেমনি মাটি পরিবহনের জন্য রাস্তাঘাটের চরম ক্ষতি সাধন হচ্ছে। পরিবেশ হারাচ্ছে তার চিরচেনা রূপ। 

এলাকার ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, ইটভাটার মাটি কাটার ফলে তাদের এলাকার কৃষিজমিসহ রাস্তাঘাট বিপর্যস্ত হচ্ছে। এতে তাদের কৃষিপণ্য পরিবহনসহ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাটা মালিকরা প্রভাবশালী হওয়া ভয়ে কেউ প্রতিবাদ করে না। 

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ভেকু, ড্রেজার জব্দ করি। তথ্য পেলে আমরা ড্রেজার ও ভেকু মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার