লালমোহনের বদরপুরের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসাদ উল্লাহ মেলকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসাদ উল্লাহ মেলকারকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী। পরে শপথ গ্রহণ অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ মার্চ বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারকে হারিয়ে জয়লাভ করেন আসাদ উল্লাহ মেলকার।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied