ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে জামিয়াতুল মোদাররেছিনের মানববন্ধন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ৩:৫২
ভোলার লালমোহনে উপজেলা জামিয়াতুল মোদাররেছিনের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা বশির উল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও জামিয়াতুল মোদাররেছিনের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা বশির উল্লাহর ওপর বুধবার সকালে ধলী গৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় হত্যার উদ্দেশ্যে হামলা ও রক্তাক্ত জখম করার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। 
 
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণও ঐক্যমত পোষণ ও অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপজেলা জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও রমাগঞ্জ তোফালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হোসেন, সাধারণ সম্পাদক ও চতলা হাশিমিয়া মজিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মাইনুদ্দিন, যুগ্ম সম্পাদক ও ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চরছকিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আল আমিন, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল হাওলাদারসহ লালমোহন কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, বুধবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজারে মাওলানা বশির উল্লাহর উপর হামলা করে প্রতিপক্ষরা। এমন অভিযোগ তুলে দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করে জামিয়াতুল মোদাররেছিন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত