ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জ বিনামূল্যে বীজ ও সার বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৪-২০২২ বিকাল ৫:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে উফশী আউশ  ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিফ-১/২০২২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকের মাঝে পাট, উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা হলরুমে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডলের সভাপতিত্বে এ বীজ ও সার বিতরণ করা হয়।

বিনামূল্যে উফশী ধান, পাট বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনের  সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের  বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে  কৃষকদের  হাতে বীজ ও সার তুলে দেন এমপি আব্দুল আজিজ।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ