কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. লেলিনের বিরুদ্ধে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জেএইচ খান লেলিনের বিরুদ্ধে পাউবোর সরকারি জায়গার পজিশন বিক্রি করে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত বৃহস্পতিবার (৭ এপ্রিল) অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পটুয়াখালীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মোসা. মরিয়ম জাহান নূপুর প্রতারণা ও আত্মসাতের অভিযোগে ডা. লেলিন ও তার সহযোগী হাবিব হাংয়ের নামে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, পাউবোর ৪৩/১ বি পোল্ডার, জেএল নং ৬, খেপুপাড়া মৌজার এসএ ২৬৪নং খতিয়ানের ৫৩৭/৫৪৬নং দাগের ০.০৬৪০ একর জমির ওপর নির্মিত টিনের দোকান ঘরসহ পজিশন আসামিরা বাদী ও তার স্বামী রিপন মাস্টারের কাছে বিক্রি করে এফিডেভিট সম্পাদন করে ১৬ লাখ টাকা গুনে বুঝে নেন। এরপর টিনের দোকান ঘরসহ পজিশন অদ্যাবধি বাদীকে বুঝিয়ে না দিয়ে প্রতারণা এবং টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে মামলার অভিযোগে বলা হয়।
এর আগে মারামারির ঘটনায় জখমীর মেডিকেল সনদ নিয়ে উৎকোচ বাণিজ্য এবং কর্তব্য অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় ডা. লেলিনের বিরুদ্ধে একই আদালতে দায়েরকৃত পৃথক দুটি মামলা আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে।
তবে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক যুগ ধরে কর্মরত থাকা আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিন তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বর্ণিত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।
এমএসএম / জামান
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১