যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিল মাদকাসক্ত স্বামী
যৌতুকের টাকা না পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুরী এলাকায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছে মাদকাসক্ত স্বামী মমিনুল ইসলাম (২৫)। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানার অভিযোগ দায়ের করার পরপরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেফতার করে পুলিশ। মমিনুল আদিতমারী উপজেলার নামুরী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।
জানা গেছে, চার বছর পূর্বে পারিবারিকভবে মমিনুলের সাথে বিয়ে হয় নুরীর। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন গৃহবধূ নুরী। সংসারে সুখ ফিরবে বলে আইনের আশ্রয় নেননি তিনি। তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে। প্রতিবেশীদের সাথে কথা বলা ও নেশার প্রতিবাদ করা পছন্দ ছিল না স্বামী মমিনুলের। তাছাড়া নেশার জন্য টাকা প্রয়োজন হলেই যৌতুকের টাকা আনতে চাপ দিতে থাকে স্ত্রীকে। স্ত্রী নুরী তা না আনায় গত চার দিন আগে তাকে অমানবিক নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেয় সে।
আরো জানা গেছে, মাথা ন্যাড়া করার বিষয়টি নুরী যেন তার বাবার বড়ির কাউকে জানাতে না পারে সেজন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেয়া হয়। নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে বৃহস্পতিবার তার বাবাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার বিষয়টি জানালে তিনি আদিতমারি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে এবং মাদকাসক্ত মমিনুলকে আটক করে।
নির্যাতনের শিকার গৃহবধূ নুরী জানান, বিয়ের পরই জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ কারণে প্রতিদিন নেশা করে বাড়িতে এলেই কারণে অকারণে তাকে নির্যাতন করা হতো। তাকে বাড়ি থেকে বের হতে দিত না, এমনকি কারো সাথে কথা বললেই তাকে সন্দেহ করা হতো। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তার কোনো পরিবর্তন হয়নি।
নুরী আরো জানান, প্রায় প্রতিদিন তার নেশার টাকার প্রয়োজন হলে সে আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলত। আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চার দিন আগে আমাকে বেদম মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং ঘরে বন্দি করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কাউকে জাোতে না পারি সেজন্য আমার মোবাইল ফোনটিও বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূ নুরীকে উদ্ধার এবং তার মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / জামান
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied