ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মান্দায় মাছ ব্যবসায়ীদের মানববন্ধন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ৪:৫১

নওগাঁর মান্দার পাঁজরভাঙ্গা বাজারে মাছের শেড নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন মাছ ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ী জাহিদুল ইসলামের সভাপতিত্বে সোমবার (২১ জুন) বিকেলে পাঁজরভাঙ্গা মাছ বাজারে মৎস্য সমবায় সমিতির লোকজন এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মাছ বাজারে সেট নির্মাণ না হওয়ার কারণে সোমবার দিনব্যাপী তারা মাছ ক্রয়-বিক্রয় বন্ধ রেখে সন্ধ্যা ৬টার দিকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে মৎস্যজীবী ব্যবসায়ীরসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মাছ ব্যবসায়ী মাইনুল ইসলাম, কলিমুদ্দীন, কসব ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান, বাজার কমিটির সভাপতি একরামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকি। ৩০ বছর ধরে বাজারের বিভিন্ন জায়গায় মাছ ক্রয়-বিক্রয় করে আসছি। কিন্তু মাছ ক্রয়-বিক্রয়ের জন্য নির্ধারিত কোনো জায়গা নেই। দীর্ঘদিনের ভোগান্তিতে আমাদের নাভিশ্বাস উঠেছে। বর্তমানে আত্রাই নদীর কিনারায় হাঁটুপানির মধ্যে মাছের ব্যবসা করে আসছি। এখন এই স্থানটিতে বালু ভরাট করে মাছ ক্রয়-বিক্রয়ের উপযোগী করে তুলছি। কিন্তু মাছ ক্রয়-বিক্রয়ের জন্য সরকারিভাবে শেড না থাকায় খোলা আকাশের নিচে কষ্ট করে আমরা ব্যবসা করে যাচ্ছি। অচিরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই মাছ বাজারে শেড নির্মাণের দাবি জানান তারা। একই সাথে মাছ বাজারের আশপাশে থাকা দোকান উচ্ছেদ করে মাছবোঝা‍ই ট্রাক যেন বাজারে ঢুকতে পারে সে দাবি জানান তারা। 

এমএসএম / জামান

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার