ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তিস্তা নদীর চরে পাট চাষে ব্যস্ত চাষিরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ৩:৯

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা নদীর চরে অবস্থিত বিভন্ন এলাকার পাটচাষিরা পাট চাষে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার তিস্তা নদীর বুকে অবস্থিত এসব চর এলাকার মধ্যে পানিয়ালের ঘাট, জুয়ান সতরা, গোড়াই পিয়ার, আমনি আষাঢ় চর, মাঠের হাট চর, গাবরে চর, টিটমার চর, শুকদেব কুণ্ডের চর, বি-রহিমের চর, বজরা খামার দামার হাট চর, সাতালস্কারের চর সহ আরও অনেক এলাকা ঘুরে দেখা যায়, তিস্তার বুকে ভেসে ওঠা প্রায় ১০ থেকে ১২ হাজার হেক্টর জমিতে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত পাট চাষ নিয়ে ব্যস্ত পাটচাষিরা।

তারা বলেন, পাট সোনালী ফসল হওয়ায় গত বছর আমরা পাট চাষ করে অনেক টাকা পেয়েছি। এ কারণে আমরা পাট চাষে ব্যস্ত সময় পার করছি।

বি-রহিমের চরের রবিউল ইসলাম, মঞ্জু মিয়া, মতিউর রহমান, আতাউর রহমান, মোহাম্মদ আলীসহ অনেকে বলেন, আমাদের এলাকায় এখন পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে পাটের বীজ ও সার প্রণোদনা দেয়া হয়নি। 

উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী  স্বপন কুমার বলেন, এখন পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে কোনো নির্দেশনা আসেনি। যদি পাটের বীজ ও সার আসে তাহলে আদর্শ কৃষকদের মঝে বিতরণ করা হবে।

উপজেলার থেতরাই ইউনিয়নের পাট চাষিদের মধ্যে আব্দুল হামিদ ৩ একর, আব্দুস ছালাম ৫ একর,এমদাদুল হক ২০ একর, মতিন ২০ একর জমিতে পাট চাষ করেছেন। আলহাজ্ব আব্দুস সালাম,আব্দুল হামিদ, শাহালম, ইমদাদুল, হাফিজুর, রফিকুল, দবির, ছবর উদ্দিন, নুরু মিয়া, বকুল, চাদ মিয়া, হোসেন, জলিল, রহমুদ্দিন, খট্টু, মতিয়ার, রহমান সহ আরও অনেকে পাট চাষ করেছেন।

তারা বলেন, এখন পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে কোনো ধরনের প্রণোদনা পাইনি। তবে আমাদের যদি উন্নতমানের পাটের বীজ দিত তাহলে এবার ফলন অনেক ভালো হতো।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী মোস্তফা কামাল বলেন, এখন আমাদের কৃষি সম্প্রসারণ অফিস থেকে পাট বীজ ও সার প্রণোদনা হিসেবে আদর্শ কৃষকেদের মাঝে বিতরণ করা হয়নি। কারণ, এখন তিস্তার চরে পেঁয়াজ চাষিরা পেঁয়াজ উঠাচ্ছেন। পেঁয়াজ উঠানো শেষ হলে আমরা পাট চাষিদের পাটের বীজ ও সার আদর্শ কৃষকদের মাঝে বিতরণ করব।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন