পাংশায় সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইজিবাইক চালকরা। শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় পাংশা পৌর শহরের লথিফ ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। এ সময় ‘সিরিয়ালের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে ইজিবাইক চালক সামছুদ্দিন বলেন, কালীবাড়ি মোড় থেকে ইজিবাইক সিরিয়ালের নামে আমাদের কাছ থেকে প্রতি সিরিয়ালের জন্য সম্পূর্ণ অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা নেয়া হয়।
ইজিবাইক চালক আসিফ বলেন, অনুপ দত্ত মার্কেটের সামনে সড়ক দখল করে ব্যবসা করছের লিয়াকত নামে এক ব্যক্তি। তিনিই প্রতিনিয়ত আমাদের কাছ থেকে প্রতি সিরিয়ালের জন্য ২০ টাকা করে চাঁদা আদায় করেন। এটা সম্পূর্ণ অবৈধ।
ইজিবাইক চালক মনোয়ার হোসেন বলেন, সিরিয়ালের নামে আমাদের কাছ থেকে যে টাকা নেয়া হয় তা আমাদের কোনো কাজেই আসে না। টাকা নিয়েই চলে যায়। আমাদের অনেক সময় খালি গাড়ি নিয়ে চলে যেতে হয়।
সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধে পাংশা থানা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন চালকরা।
এ বিষয়ে অভিযুক্ত চাঁদা আদায়কারী লিয়াকত বলেন, মাগুরাডাঙ্গী গ্রামের আরিফের নেতৃত্বে আমি প্রতি গাড়ির সিরিয়াল করে গাড়িপ্রতি ২০ টাকা করে নিতাম। গত দুদিন আগে থেকে টাকা নেয়া বাদ দিয়েছি।
এ চাঁদাবাজির অভিযোগ ছাড়াও পাংশা রেলওয়ে স্টেশনের পুরাতন ভবনের পেছন থেকে জুতা সেলাই করা মুচিদের উচ্ছেদ করে টিনশেড দোকান ঘর নির্মাণ করে ভাড়ব দেয়ার অভিযোগও রয়েছে আরিফের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আরিফ।
তিনি বলেন, বাজারের মধ্য থেকে যে কয়টা লাইন আছে। প্রতিটা লাইনেই ১-২ জন করে কাজ করে। বাজারের মধ্যে যেন যানজটের সৃষ্টি না হয় সেজন্য তারা অটো সিরিয়াল করে দিয়ে ২০ টাকা করে নেয়। বিষয়টি আমিসহ সবাই জানে। তবে আমাকে এককভাবে দোষারোপ করা হচ্ছে। আমি এদের থেকে কোনো টাকা নেই না।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন