টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক চোরাই কাঠসহ ৯টি ট্রাক ও মাটি কাটার দায়ে ৮টি ভেকু জব্দ
টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক সেগুনসহ বিপুল পরিমাণ চোরাই কাঠভর্তি ৯টি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বনের মাটি কাটার দায়ে ৮টি ভেকু আটক করা হয়েছে। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের নির্দেশে সদর রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীর নেতৃত্বে ট্রাক ও অবৈধ ভেকুসমূহ আটক করা হয়।
বিভিন্ন বনজ কাঠজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- সেগুন, গজারি, গামারি, বকাইন প্রজাতির গোল ও চেরাই কাঠ। মাসব্যাপী এই অভিযান পরিচালনা করে চোরাই কাঠসহ ট্রাকগুলো জব্দ করা হয়। সর্বশেষ আটককৃত সেগুন গাছের ৭৫টি পাল্লা বহনকারী ট্রাক নম্বর ঢাকা মেট্রো ন ১৩-২৮০৬। টহল টিম ট্রাকটি থামাতে বললে ড্রাইভার ও হেলপার কিছুদূর অগ্রসর হয়ে রাস্তার ওপর কাঠসহ ট্রাক রেখে পালিয়ে যায়।
গণমাধ্যম ও মানবাধিকারকর্মী মো. রাশেদ খান মেনন রাসেলকে দেয়া এক সাক্ষাৎকারে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, আমি ২০ ফেব্রুয়ারি টাঙ্গাইল বন বিভাগে যোগদান করি। এরপর সকলের সহযোগিতায় বিপুল পরিমাণ সেগুনসহ অন্যান্য চোরাই কাঠভর্তি ৯টি ট্রাক জব্দ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৭৫টি সেগুন কাঠের দরজার পাল্লা। এছাড়াও অবৈধভাবে বনের মাটি কাটার দায়ে ৮টি ভেকু আটক করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। যদি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা থাকে, তবে আরো ব্যাপক ভূমিকা পালন করতে পারব। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে।
টাঙ্গাইল সদরের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী বলেন, বন রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বন বিভাগের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied