ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ৪:৫৪
রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. বকুল সরদার (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে গোয়ালন্দ ফেরিঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বকুল সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের বদর উদ্দিন সরদারের ছেলে।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে শিশুটিকে প্রতারণা করে সিদ্দিক কাজীপাড়া মসজিদের পাশে পতিত জমিতে থাকা প্লাস্টিকের বস্তার আড়ালে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার শিকার শিশুটি ভয়ে কাউকে বিষয়টি বলেনি। শিশুটির মা প্রতিবেশী মহিলার মাধ্যমে ঘটনাটি জানতে পেরে শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে গোয়ালন্দ থানায় এজাহার দায়ের করেন।
 
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মামলা রুজুর পর শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত