দোহার প্রেসক্লাবের কমিটি গঠন
ঢাকা জেলার দোহার উপজেলা সাংবাদিকদের সংগঠন দোহার প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে সাপ্তাহিক এশিয়াবার্তা পত্রিকার সম্পাদক মো. কামরুল হাসানকে সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মো. আতাউর রহমান সানীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়শা শপিং কমপ্লেক্সে এ ফলাফল ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন দোহার উপজেলা প্রেসক্লািবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তারেক রাজিব, যুগ্ম-আহ্বায়ক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া ও হাবিবুর।
সদ্য ঘোষিত দোহার প্রেসক্লাবের নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহাবুর রহমান টিপু ও দৈনিক নওরোজ প্রতিনিধি অলি আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার দোহার প্রতিনিধি শেখ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিবেদক মোহাম্মদ শাহজাহান, অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিবেদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া।
এ সময় কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- নিউজ ৩৯ ডট নেটের সম্পাদক তারেক রাজিব, দৈনিক ইনকিলাবের প্রতিবেদক সাইফুদ্দিন ফনু, দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক হাবিবুর রহমান।
এ সময় নবনির্বাচিত কমিটি কার্যকরী সভার মাধ্যমে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন চ্যানেল এস-এর প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ। কমিটি ঘোষণা শেষে সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied