১৭ বছর পর শনিবার থেকে বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে লঞ্চ সার্ভিস চালু
রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ৮ জেলার মানুষের যোগাযোগের পথ সুগম করতে গাইবান্ধার বালাসীঘাট হতে বাহাদুরাবাদঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিসের উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ সার্ভিসের উদ্বোধন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্টদের মতে, বঙ্গবন্ধু সেতুতে চাপ কমানো এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে যাতায়াত সহজ করতে বালাসীঘাট-বাহাদুরাবাদ ঘাট নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করা হচ্ছে। বঙ্গবন্ধু সেতু নির্মাণের আগে দিনাজপুর থেকে রংপুর হয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট পর্যন্ত ট্রেন চলাচল করত। রংপুর বিভাগের আট জেলার ট্রেনযাত্রীরা বালাসীঘাট থেকে রেলওয়ের ফেরিতে জামালপুরের বাহাদুরাবাদে পৌঁছে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত করতেন। এতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগত। ২০০৪ সালে বালাসী ঘাট-বাহাদুরাবাদ ঘাট পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি রেলওয়ের ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ বেড়ে যাওয়ায় লঞ্চ সার্ভিসটি চালু করা হচ্ছে। শনিবার দুপুরে নৌ প্রতিমন্ত্রী লঞ্চ সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর ফলে রাজধানীর সঙ্গে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার যোগাযোগে সুবিধা হবে। সহজে ও স্বল্প সময়ে মানুষ রাজধানীতে যাতায়াত করতে পারবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ