বড়লেখায় যুবককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রুবেল আহমদ (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় কেছরিগুল জামে মসজিদে গ্রামের জামালের সঙ্গে সদর ইউনিয়ন পরিষদের সদস্য সাবুল মিয়া, তার ভাই নবাব মিয়াসহ কয়েকজনের কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি সঙ্গে সঙ্গেই সমাধান করে দেন। শুক্রবার আছরের নামাজের সময় জামালের লোকজন ও ইউপি সদস্য সাবুলের লোকজনের মধ্যে আবারও ঝগড়া বাঁধে।
তারা আরো জানান, এ সময় বাড়িতে যাওয়ার পথে রুবেলকে জামালের লোক হিসেবে আটকে রেখে মারধর শুরু করেন ইউপি সদস্য সাবুলের লোকজন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রুবেল গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার ভাই সুমনও আহত হন। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে সন্ধ্যায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউপি সদস্য সাবুল মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ইউপি সদস্য ও তার লোকজন মিলে রুবেলকে পিটিয়ে মেরেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied