ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে বাঙ্গিতে চড়া মূল্য পেয়ে খুশি চাষিরা


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ২:৪

ফরিদপুরের সদরপুর উপজেলায় এ বছর বাঙ্গিতে চড়া মূল্য পেয়ে খুশি চাষিরা। অনান্য বছর বাঙ্গি চাষ করে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হলেও এ বছর তা পুষিয়ে নিচ্ছেন তারা।

পবিত্র রমজানকে সামনে রেখে প্রতি বছর উপজেলাজুড়ে বাঙ্গি ও লালমির চাষ করেন চাষিরা। এসব বাঙ্গি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর ও হাট-বাজারে রপ্তানি হয়। প্রতিদিন উপজেলার বাঙ্গি বাজার থেকে শত শত ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে নেয়া হয়।

শনিবার (৯ এপ্রিল) উপজেলার প্রধান বাঙ্গির বাজার কাটাখালী, বাধানোঘাট ও নতুন হাট বাজারে সর্বোচ্চ ১০ হাজার থেকে সর্বনিম্ন ৩ হাজার টাকা পর্যন্ত  ১০০ বাঙ্গি বিক্রি করতে দেখা গেছে। এ বছর ভালো দাম পেয়ে চাষিরা বেজায় খুশি।

উপজেলা কৃষি আফিসার বিধান রায় জানান, রোজার মৌসুমে উপজেলায় ৮৯১ হেক্টর জমিতে বাঙ্গি ও লালমি চাষ করা হয়েছে, যা গত বছর থেকে তুলনামূলক কম।

চাষিরা জানাস, ৫২ শতাংশের ১ বিঘা জমিতে বাঙ্গি ও লালমি চাষে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। এ বছর এক বিঘা জমিতে ৫০ থেকে ৮০ হাজার টাকা বিক্রি হবে বলে ধারণা করছেন তারা। এছাড়া বাঙ্গি তোলার পর এসব জমিতে ধান চাষ করা যায়। 

কৃষ্ণপুর গ্রামের বাঙ্গি চাষি জুলহাস শেখ জানান, ৭৮ শতাংশ জমিতে বাঙ্গি চাষ করতে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। রোজার শেষ পর্যন্ত বাজারে চলমান দাম থাকলে প্রায় ১ লাখ টাকা বিক্রির সম্ভবনা রয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার