ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফটিকছড়িতে সড়কের জায়গা দখল করে রাতের আঁধারে ভবন নির্মাণ


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ২:৫৪

ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। ভুজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দারপাড় বাজারসংলগ্ন এলজিইডির অধীন গহিরা-হেয়াকো টু পঞ্চবটি চা বাগান সড়কের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন স্থানীয় আবু আহমদ ভূঁইয়া নামে এক ব্যক্তি। প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, সরকারি রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ মর্মে কয়েক দিন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফটিকছড়ি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. সোলাইমান। এর পরিপ্রেক্ষিতে পরদিন উক্ত জায়গাটি পরিদর্শনে গিয়ে পরিমাপ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে মৌখিক নির্দেশনা দিয়ে যান ভূমি অফিসের কর্মকর্তারা।

এদিকে, ৬ এপ্রিল রাতে সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন ভবনটির চারদিকে টিনের ঘেরা দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। ভেতরে আলো জ্বালিয়ে ১০-১২ জন শ্রমিক কাজ করছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন তারা।

প্রশাসনের নির্দেশ অমান্য করে সড়কের জায়গায় কিভাবে ভবন নির্মাণ করা হচ্ছে- এ বিষয়ে  অভিযুক্ত আবু আহমদ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে জায়গাটি আমাদের ভোগদখলে রয়েছে।

এ ব্যাপারে নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আবু বক্কর বলেন, এ বাজারের আশপাশে ব্যক্তি মালিকানাধীন জায়গার পাশে কিছু সরকারি জায়গা রয়েছে। ওই জায়গাগুলো চিহ্নিত করতে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপের সিদ্ধান্ত হয়েছে। সে সময় পর্যন্ত আবু আহমদ গংদের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, নির্দেশ অমান্য করে কেউ যদি কাজ চালিয়ে থাকে তাজহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি

চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত

বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ

খালিয়াজুরীর অর্জুন ধর বিয়ের জন্য বারবার ধর্ম বদল, যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা

উজানটিয়া এ.এস. আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দাউদকান্দিতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি: আড়াই মাসে বিপুল মাদক উদ্ধার

বাউফলে “ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে” সংবাদের তীব্র প্রতিবাদে মানববন্ধন