ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় ট্রাকচাপায় অটোরিকসাচালক নিহত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ৩:৪২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকসাচালক নিহত এবং দুজন আহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকসাচালক রজব আলী (৪০) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির রায় মাখনপাড়ার মঙ্গল বেপারীর ছেলে। আহত অটোরিকসার যাত্রী উসমান মণ্ডল (৩০) গোয়ালন্দ পৌরসভার কেউটীল এলাকার শাজাহান মণ্ডলের ছেলে। আহত আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, অটোরিকসাটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল এবং পণ্যবাহী ট্রাকটি বিপরীত দিক দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকটি (রেজিস্ট্রেশন নাম্বার কুষ্টিয়া-ট ১১-২২৫৩) দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে ট্রাক-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকসাচালকের মৃত্যু হয়। আহতাবস্থায় অটোরিকসার দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এ সময় এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক চালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত