রাজবাড়ী সদরের বসন্তপুরে শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পূরবী ইসলামের (৪০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষকের স্বামী ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাস ও এইচএসসি পড়ুয়া ছেলে তাহারাত হাসান ইমনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) সকালে এই দম্পতির বাসা থেকে পূরবী ইসলামের মৃতদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।
নিহত পূরবী ইসলামের বোন ফাহিমা পারভীন জানান, তার বোনকে পরিকল্পিতভাবে তার স্বামী ও ছেলে হত্যা করেছে। তাদের বিচারের দাবি করেন তিনি।
এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে নিহতের স্বামীকে আসামিকে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, পূরবী ইসলামের মৃত্যুর খবর পেয়ে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। সেই সাথে মৌখিক অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রকৃত রিপোর্ট হাতে পেলেই এ ঘটনার আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন