ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ইজিবাইক থেকে চাঁদা আদায়ের নেপথ্যে ছাত্রলীগ ও যুবলীগের নেতা : দাঁবি চালকদের


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৯-৪-২০২২ বিকাল ৫:৬

রাজবাড়ীর পাংশায় ইজিবাইক সিরিয়ালের নামে চালকদের কাছ থেকে গাড়ি প্রতি সিরিয়াল দিলেই ২০-২৫ টাকা করে চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতার বিরুদ্ধে। শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পাংশা রেলওয়ে স্টেশন সংলগ্নে দ্বিতীয় দিনের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ অভিযোগ আনেন পাংশার ইজিবাইক চালকরা। পাংশা ইজিবাইক চালক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন ও  বিক্ষোভ কর্মসূচি করেন তারা।

এ সময় ইজিবাইক চালকদের পক্ষে আব্দুল লথিফ বিশ্বাস বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে পাংশা থেকে হাবাসপুর ও বাহাদুরপুর রুটে সিরিয়ালের নামে গাড়ি প্রতি ২৫ টাকা করে চাঁদা আদায় করেন শরিফ নামের এক ব্যাক্তি। 

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল-মামুনের নেতৃত্বে পাংশা থেকে যশাই ও গতমপুর রুটে সিরিয়ালের নামে গাড়ি প্রতি ২৫ টাকা করে চাঁদা আদায় করেন মুন্নাফ নামের এক ব্যাক্তি। 

এছাড়াও পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের আরিফের নেতৃত্বে পাংশা থেকে মৃগী ও লাঙ্গলবাঁধ ঘাট রুটে সিরিয়ালের নামে গাড়ি প্রতি ২৫ টাকা করে চাঁদা আদায় করেন লিয়াকত নামের এক ব্যাক্তি। 

এ সময় ইজিবাইক চালকদের কাউছার বলেন, আমরা গত কাল প্রথম বারের মত সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  করেছিলাম। আজ সকাল ৮ দিকে কালিবাড়ী মোড়ে আসলে শরিফ গাড়ি সিরিয়াল করে টাকা দাবি করেন। টাকা দিতে অশ্বিকার করলে গাড়িতে যাত্রী উঠানে নিষেধ করেন। পরে আমরা একে একে অনেক চালক একসাথে হলে তিনি সেখান থেকে চলে যান।

তবে চাঁদা আদায়কারী শরিফ, লিয়াকত ও মুন্নাফের সাথা যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি। একাধিক ইজিবাইক চালকরা বলেন, সকালে এখানেই ছিলো। আমরা টাকা দিতে অশ্বিকার করলে পারে তারা এখান থেকে চলে যায়। 


পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও  উপজেলা যুবলীগের যুগ্ম মো. জালাল উদ্দিন বিশ্বাস জালাল বিশ্বাস জানান, আমি এর সাথে কোন ভাবেি জড়িত না এবং যাদের মান আসছে আমি তাদের কাউকেি চিনি না।

উপজেলা ছাত্র লীগের সভাপতি কামাল আল মামুন বলেন, ইজিবাইক চালকরা তারা নিজেরাই সিরিয়ালের জন্য লোক ঠিক করে নিজেরাই টাকা নেয়। আমি এর সাথে জড়িত না।

এমএসএম / জামান

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান