ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৪-২০২২ বিকাল ৫:৩৮
গঙ্গা হলো পুণ্যদায়িনী। এটা আমরা সকলেই জানি। তাই আমরা সকলেই গঙ্গাস্নান করে থাকি পুণ্যলাভের আশায়। আবার বাঙালির সমস্ত পূজাতে গঙ্গাজল, গঙ্গামাটি অবশ্য প্রয়োজনীয়। আর কিছু বিশেষ বিশেষ তিথিতে যদি গঙ্গাস্নান করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় করা যায়। আসুন জেনে নেই সেই বিশেষ তিথিতে গঙ্গাস্নানের মাহাত্ম্য। আমাদের প্রাচীন পুরাণে গঙ্গাস্নানের মাহাত্ম্যের কথা অনেক লেখা আছে। এমনকি গঙ্গার মাহাত্ম্যর কথা ভগবান শিব বলেছিলেন পার্বতীকে।
 
আসুন তাহলে জেনে নিন কোন কোন তিথিতেগঙ্গা স্নান করলে আপনার পুণ্য সঞ্চয় হবে। প্রতিবছরের মতো এবারো গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের ঘাটে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান। শনিবার (৯ এপ্রিল) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া  ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে এ স্নান অনুষ্ঠিত হয়।
 
এ স্নান মূলত হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা করে থাকেন। গঙ্গাদেবী হলেন জলের দেবতা। জল মানে বৃষ্টি, চাষে বৃষ্টির জন্য তাকিয়ে থাকতে হতো আকাশ পানে। যে বছর বৃষ্টি হতো না বা কম বৃষ্টি হতো, সে বছর মানুষদের বেঁচে থাকা ছিল কষ্টকর। খাদ্যের সন্ধ্যানে ছুটতে হতো। তাদের ধারণা ছিল, জলের দেবী গঙ্গা মানুষের ওপর ক্ষুব্ধ হলে বৃষ্টি হয় না। তাই জলের দেবীকে তুষ্ট করতেই বৃষ্টির মৌসুম শুরুর আগে গঙ্গাদেবীর পূজা করার প্রচলন শুরু হয়।
 
হিন্দু ধর্মাবলম্বীরা অন্যান্য দেবতার মতো গঙ্গাদেবীর প্রতিমাও তৈরি করা হয় বাঁশ দিয়ে। এরই ধারাবাহিকতায় হয়ে গেল গঙ্গাস্নান, এতে লোকসমাগমও ছিল লক্ষণীয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার