গোয়ালন্দে হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে ৩ গ্রাম হেরোইনসহ মো. বিপ্লব ফকির (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তার বিরুদ্ধে আগে আরো দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বিপ্লব ফকির গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লা পাড়ার মৃত রশিদ ফকিরের ছেলে।
শনিবার (৯ এপ্রিল) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বিপ্লব ফকিরকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আনু বাড়িওয়ালির বাড়ির পেছন থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার গোয়ালন্দ ঘাট এলাকায় ডিউটিরত ছিল থানা পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আনু বাড়িওয়ালির বাড়ির পেছনে অবস্থান করছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মো. বিপ্লব ফকিরকে আটক করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মো. বিপ্লব ফকিরকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরের পরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied