ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

কুকরি-মুকরিতে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৫:৫৩
ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরি-মুকরি ইউনিয়নের অসহায় ও দুস্থ ২০০ জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুর ১২টায় কুকরি-মুকরি ইউনিয়নের মনুরা বাজারে ইউএসএআইডির অর্থায়নে এবং ওয়ার্ল্ড ফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। কর্মসংস্থান সহায়ক উপকরণের মধ্যে রয়েছে- হাঁস, মুরগি, ভেড়া ও কবুতর৷
 
কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার উপস্থিত ছিলেন৷
 
মার্চ এবং এপ্রিল ‍এই দুই মাসসহ বিভিন্ন কারণে নদীতে যে কোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ৷ এই সময়ে জেলেদের আর্থসামাজিক উন্নয়নের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ কর‍া হয়েছে বলে জানান বক্তারা৷ বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নের জেলে পরিবারের মাঝে কর্মসংস্থানমূলক উপকরণ বিতরণের জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন৷

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত