ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পরকীয়ার জেরে স্বামীকে গুম, ৮ বছর পর প্রেমিক গ্রেফতার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১১:৫২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরকীয়ার জেরে প্রেমিকের সহায়তায় স্বামীকে গুম করার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৮ বছর পর প্রেমিক সাবুল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।
 
এর আগে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার গাজীপুরের কাশিমপুরের মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাবুল হোসেন হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী এলাকার আমিন উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, প্রায় ৯ বছর আগে উপজেলার উত্তর গোতামারী এলাকার বন্ধু আনোয়ার হোসেনের স্ত্রী লতিফা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে অভিযুক্ত সাবুল হোসেন। স্ত্রীর সঙ্গে বন্ধু সাবুলের পরকীয়ার বিষয়টি জানতে পেরে তাদের বাধা দেন স্বামী আনোয়ার। একপর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে আনোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বন্ধু সাবুল হোসেন। সেই থেকে এখন পর্যন্ত বাড়িতে ফেরেননি আনোয়ার হোসেন।
 
এদিকে, স্বামী আনোয়ার হোসেন নিখোঁজ থাকা অবস্থায় প্রেমিক সাবুলের সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ঘর-সংসার শুরু করেন লতিফা বেগম। পরে এ ঘটনায় ২০১৪ সালে আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
দীর্ঘদিন পেরিয়ে গেলেও ছেলে আনোয়ার হোসেন উদ্ধার না হলে গত বছরে ২৪ এপ্রিল লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন মা আনোয়ারা বেগম। ওই মামলার সূত্র ধরে অভিযুক্ত সাবুল ও তার সহযোগীদের ধরতে মাঠে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার বিকেলে গাজীপুরের মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
 
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আজিজার রহমান ও তার সঙ্গীয় একটি চৌকস দল গাজীপুর থেকে সাবুল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
 
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে গ্রেফতার সাবুল হোসেনকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম আনোয়ার হোসেনকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার