নরসিংদীতে প্রতিবন্ধী নারীকে নতুন ঘর উপহার দিলেন আ’লীগ নেতা টিপু
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের কুরছিয়া বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীকে নতুন ঘর উপহার দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ মাহফুজুল হক টিপু। গত শুক্রবার (৮ এপ্রিল) বাদ জুমা উত্তর সাধারচর এলাকার মৃত ইউনুস আলীর মেয়ে কুরছিয়া বেগমকে (৫৫) ঘরটি বুঝিয়ে দেয়া হয়।
এ সময় মাহফুজুল হক টিপুর বড় ভাই সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘরটির নাম দেয়া হয়েছে ‘ইলতিয়ান কুঠির-১’।
আওয়ামী লীগ নেতা আলহাজ মাহফুজুল হক টিপু জানান, উত্তর সাধারচর এলাকায় কবরস্থানের পাশে একটি ঝুপড়িঘরে মানবেতর জীবনযাপন করতেন কুরছিয়া বেগম নামে একজন মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নারী। ওই ঘরটিও কিছুদিন আগে আগুনে পুড়ে যায়। ওই নারীর মানবেতর জীবনযাপন নিয়ে স্থানীয় একজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ার পর ওই নারীর জন্য আমার নিজস্ব অর্থায়নে দুই কক্ষবিশিষ্ট একটি ঘর নির্মাণ করে উপহার দিয়েছি।
এমএসএম / জামান
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন